২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাশেদ রউফ নির্বাচিত হয়েছেন। বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাশেদ রউফ নির্বাচিত হয়েছেন। বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক এ নির্বাচনে ক্লাবের ১৮৬ জন সদস্যের মধ্যে ১৮১ জন ভোট দেন। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে আবু সুফিয়ান বর্তমান সভাপতি আলী আব্বাসকে পরাজিত করেন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফারুক ইকবাল। তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুল আমিন এবং জালাল উদ্দিন। সহ-সভাপতি হয়েছেন আসিফ ইকবাল। প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ রউফ। তিনি বর্তমান সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, সাবেক সাধারণ সম্পাদক কলিম সরওয়ার ও বর্তমান যুগ্ম সম্পাদক খোরশেদ আলমকে পরাজিত করেন। ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন মোহসিন চৌধুরী (যুগ্ম সম্পাদক), নওশের খান (কোষাধ্যক্ষ), মঞ্জুর কাদের মঞ্জু (সাংস্কৃতিক), স.ম.ইব্রাহীম (লাইব্রেরি), শিশির বড়