২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন বি চৌধুরী

বিকল্পধারা থেকে পদত্যাগ করেছেন দলের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব আব্দুল মান্নান। নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে তারা পদত্যাগ করলেন। বুধবার বিকালে দলের প্রেসিডিয়ামের এক জরুরি সভায় পদত্যাগপত্র পেশ করেন এ দুই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিকল্পধারা থেকে পদত্যাগ করেছেন দলের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব আব্দুল মান্নান। নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে তারা পদত্যাগ করলেন। বুধবার বিকালে দলের প্রেসিডিয়ামের এক জরুরি সভায় পদত্যাগপত্র পেশ করেন এ দুই নেতা। অধ্যাপক ডা. নুরুল আমীন ব্যাপারীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও মাহী বি চৌধুরীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহী বি চৌধুরী অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী ব্যর্থতা বা অভিযোগের পরিপ্রেক্ষিতে দল থেকে পদত্যাগের ঘটনা অতি বিরল। সে বিবেচনায় সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী ও তার সহকর্মীর পদত্যাগ একটি বড় ধরণের ব্যতিক্রম। বদরুদ্দোজা চৌধুরীকে দলের প্রধান উপদেষ্টা ও আব্দুল মান্নানকে উপদেষ্টা করা হয়েছে। এছাড়া সভার সিদ্ধান্তক্রমে অধ্যক্ষ আব্দুর রশিদকে দল থেকে বহিষ্কার করা হয়। এদিকে 'ইতিহাসের ব্যতিক্রমী' বিজয়ের জন্যে আওয়ামী লীগ ও মহাজোটকে অভিনন্দন জানিয়েছে বিকল্পধারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৩২ঘ.