২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা করি ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ হবে: সৈয়দ আশরাফ

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 06:05 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "ভোট আমাদের পবিত্র আমানত। জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের জন্য জনগণকে সাতটি বছর অপেক্ষা করতে হয়েছে।" কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মহাজোট প্রার্থী সৈয়দ আশরাফ সোমবার কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। ফলাফলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ফলাফল সম্পর্কে আগাম কিছু বল কঠিন। তবে আমি নিজের এবং আমার দল তথা মহাজোটের বিজয়ের ব্যাপারে আশাবাদী।" কিশোরগঞ্জের ৬৭৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর খবর পাওয়া যায়নি। সকাল থেকেই প্রচণ্ড শীত উপক্ষো করে নারী ও পুরুষ ভোটাররা দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এএসএম মাহবুবুল আলম জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১২.০০ ঘ.