ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষের মৃত্যুতে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথে মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসন সম্ভব।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক যুক্ত বিবৃতি গাজা উপতক্যায় 'গণহত্যার' প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের বর্বরতা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২০৭ঘ.
bdnews24