ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার তাদের বদলির আদেশ জারি করে।
এদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব উত্তম কুমার মণ্ডলকে শিক্ষা মন্ত্রণালয়ে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব আজাদ হোসেনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রফিকুল ইসলাম আকন্দকে প্রেষণে জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/১৯৩৮ঘ.
bdnews24