২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আল্লাহর দল'-এর কুড়িগ্রাম জেলা প্রধান গ্রেপ্তার

জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'-এর কুড়িগ্রাম জেলা প্রধান রোস্তাম আলীকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের বাড়ি থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কৃড়িগ্রাম সদর থানা হেফাজতে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'-এর কুড়িগ্রাম জেলা প্রধান রোস্তাম আলীকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের বাড়ি থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কৃড়িগ্রাম সদর থানা হেফাজতে আছেন। রোস্তম একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের ঘনিষ্ট যোগাযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। র‌্যাব-৫ এর রংপুর ক্যাম্পের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবাদ পেয়ে নীলকণ্ঠ গ্রামে রোস্তমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, রোস্তম আল্লাহর দলের কুড়িগ্রাম জেলা প্রধানের দায়িত্বে আছেন। তার সঙ্গে জেএমবি সদস্যদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। কারাগারে আটক জেএমবি সদস্যদের সঙ্গে তিনি কয়েকবার সাক্ষাৎ করেছেন বলেও তথ্য পাওয়া গেছে। সরকারি আইনজীবী আব্রাহাম লিংকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালের ১৮ এপ্রিল রাতে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকার একটি বাড়ি থেকে আল্লাহর দল প্রধান মতিন মেহেদীসহ শীর্ষ চার জঙ্গিকে পুলিশ গ্রেপ্তার করে। এদের স্বীকারোক্তি অনুযায়ী ৪৫ জঙ্গির বিরুদ্ধে মামলা করা হয়। এ ৪৫ জনের মধ্যে তখন গ্রেপ্তার করা হয় ৩২ জনকে। পরবর্তীতে এ ৩২ জনের মধ্যে ২২ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। মেহেদীসহ ১০ জন বর্তমানে জেল হাজতে আছেন। বাকি ১৩ জন পলাতকের মধ্যে রোস্তমও ছিলেন। এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্য পলাতক জঙ্গিদের ধরতে জোর তৎপরতা চালানো হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৭ ঘ.