২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ অনুপ্রবেশে কূটনৈতিক প্রতিবাদ জানাবে বাংলাদেশ

সমুদ্রসীমা নির্ধারিত না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধান কাজ বন্ধ রাখতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নৌবাহিনীর প্রাথমিক প্রতিবাদের পর ফিরে গেলেও ভারতের জাহাজ আবার বাংলাদেশের দাবি করা জলসীমায় ফিরে এসেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নির্ধারিত না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধান কাজ বন্ধ রাখতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নৌবাহিনীর প্রাথমিক প্রতিবাদের পর ফিরে গেলেও ভারতের জাহাজ আবার বাংলাদেশের দাবি করা জলসীমায় ফিরে এসেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'দুদেশের মধ্যে বিতর্কিত জলসীমা চিহ্নিতকরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের অনুসন্ধান বা উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।' পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুত এ ব্যাপারে একটি কূটনৈতিক প্রতিবাদ জানানো হবে। এতে বলা হয়, তিনটি ভারতীয় জাহাজ বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করেছিল। নৌবাহিনীর প্রতিবাদের পর তারা ফিরে গেলেও আবার অনুপ্রবেশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারতীয় জাহাজগুলো যেখানে জরিপ কাজ চালায় তা ১৯৭৪ সালের সমুদ্রসীমা আইন অনুযায়ী বাংলাদেশের সীমানার ভেতরে অবস্থিত। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের রণতরী সরে যাওয়ার পর ফিরে আসা জাহাজগুলোকে চলে যেতে বললে তারা ভারতীয় জলসীমাতেই রয়েছে বলে দাবি করে। প্রতিবেশী ভারত ও মিয়ানমার ১৯৭৪ সালের সমুদ্রসীমা আইন অস্বীকার করে বঙ্গোপসাগরের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করছে। সমুদ্রসীমা নির্ধারণের জন্য দুটি দেশের সঙ্গেই স