২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিস্ফোরকসহ সাত জেএমবি সদস্য গ্রেপ্তার

গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আঞ্চলিক কমান্ডাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বেশ কিছু বই ও লিফলেট। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

গাইবান্ধা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর আঞ্চলিক কমান্ডাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বেশ কিছু বই ও লিফলেট। বুধবার রাতে সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর এবং গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও পাড়াকচুয়া গ্রাম থেকে জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে ওই দুটি উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত সরঞ্জাম দিয়ে অন্তত ৫৫টি গ্রেনেড তৈরি সম্ভব বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে কলেজ ছাত্র রেজাউল হাসান সিহাব (২৫), একই ইউনিয়নের দক্ষিণ হরিণসিংহা গ্রামের সুরুজ্জামান মিয়ার ছেলে রওশন (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আল আমিন (২০), একই উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জিল (২২), বকদহ গ্রামের আব্দুল বারীর ছেলে লেদ মেশিন মিস্ত্রী মোস্তাফিজার রহমান (৩২), চাদপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে নান্নু মিয়া (৩২) ও কোচাশহর গ্রামের সৈয়দ আলীর ছেলে গোবিন্দগঞ্জ আফরুজা আনাম দাখিল মাদ্রাসার শিক্ষক আমজাদ হোসেন (৪০)। এদের মধ্যে রেজাউল হাসান জেএমবির এহসার সদস্য ও উত্তরাঞ্চলের আঞ্চলিক কমান্ডার। এর আগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামে মঙ্গলবার বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক, বোমা, ও বিপুল পরিমাণ বই। ওই দিন দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে নির্বাচনী সভা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সভাস্থলটি নবীয়াবাদের গ্রামের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত। ওইদিনই খালেদা জিয়া লক্ষ্মীপুরের বিভিন্ন জনসভায় অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যেই গ্রেনেডগুলো সেখানে নেওয়া হয়েছিল। স