২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বিষয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনেউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বিষয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্মারক অনুযায়ী এই দুই দেশ সংগঠিত আন্তর্জাতিক সন্ত্রাস দমন এবং অপরাধ তদন্ত পরিচালনায় একে অপরকে সহায়তা করবে। এছাড়া এ দু'দেশ সন্ত্রাস নির্মূলে আদর্শ কর্মকৌশলগুলোও বিনিময় করবে। স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার ডগলাস ফসকেট নিজ নিজ দেশের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। বিডিনেউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এসকে/১৯৫০ঘ.