রাজবাড়ী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী সদর উপজেলার বাড়াইজুড়ি গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) আব্দুল মালেককে (৩৫) একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মালেক বাড়াইজুড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা নাসির হোসেন জানান, বিকেল ৩টার দিকে বাড়াইজুড়ি ব্রিজের কাছ থেকে মালেককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি।
তিনি জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। মালেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩১ ঘ.
bdnews24