২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মসজিদে বসে ভোটার স্লিপ লেখার সময় পাঁচজন গ্রেপ্তার

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খালকুলিয়া গ্রাম থেকে মঙ্গলবার ভোরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 05:25 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

বাগেরহাট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খালকুলিয়া গ্রাম থেকে মঙ্গলবার ভোরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রামের একটি মসজিদে বসে বাগেরহাট-১ আসনের চারদলীয় জোট প্রার্থী এমএ সালামের পক্ষে ভোটার স্লিপ লেখা হচ্ছে- গ্রামবাসীর মাধ্যমে এ খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- খালকুলিয়া গ্রামের ওসমান শেখ (৩৪), ণিয়াকত মল্লিক (২৫), আবুল হাসান (১৮), খোকন মোল্লা (২৯) এবং ঈশা নকীব (৩২)। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জঙ্গি সন্দেহে তাদের আটক করা হয়। তবে আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের সম্পর্কে এমন তথ্যের সত্যতা মেলেনি। তাদের বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠানকে নির্বাচনী কাজে ব্যবহার করে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ওসি হুমায়ুন কবীর জানান, আটককৃতদের ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার এ বিষয়ে নির্বাচন মনিটরিং সেলকে লিখিতভাবে জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২৩১৫ ঘ.