২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সহচর শেখ আকরাম মারা গেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয় ও ঘনিষ্ঠ সহচর শেখ আকরাম হোসেন গত শুক্রবার রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। আকরাম হোসেন স্ত্রী, দু'ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 07:45 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয় ও ঘনিষ্ঠ সহচর শেখ আকরাম হোসেন গত শুক্রবার রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। আকরাম হোসেন স্ত্রী, দু'ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৬৫-৬৬ সালে ঢাকা সিটি কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। আকরাম হোসেনের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রয়াত আকরাম হোসেনের মৃতদেহ শনিবার সকালে সুধা সদনে নিয়ে যাওয়া হয়। এসময় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আকরাম হোসেনকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/০১৩৫ ঘ.