মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছে।
ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি নামক স্থানে একটি প্রাইভোটকারের সঙ্গে লোহালক্করবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক সাইফুল (২৭), আরোহী বিল্লাল (২৬), নিপু (২৪) ও আলমগীর (২৮) নিহত হয়।
দুর্ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যায়।
উপজেলার ভবেরচর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুস ছালাম বলেন, "কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১০৭ ঘ.
bdnews24