ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সোমবার জোটগত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় যুক্তফ্রন্ট।
দ্রব্যমূল্য ও কৃষির উৎপাদন ব্যয় কমানোর অঙ্গীকারের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্র"তি দিয়েছে নির্বাচনী রণাঙ্গনের এই তৃতীয় জোট।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য জাতীয় যুক্তফ্রন্টের পক্ষে এই ইশতেহার পড়েন।
ইশতেহারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্য ৫০ শতাংশ লাভ দিয়ে কেনার প্রতিশ্র"তি দিয়েছে যুক্তফ্রন্ট। যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকারও করেছে পাঁচ দলের এই জোট।
ক্ষমতাসীন হতে না পারলে হরতাল ও অবরোধ না করার প্রতিশ্র"তি এসেছে যুক্তফ্রন্টের ইশতেহারে।
সাতটি লক্ষ্যে বিভক্ত ৩৮ দফার এই ইশতেহারে উল্লেখযোগ্য দিকের মধ্যে রয়েছে: কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য বিমোচনে কার্যকর পদক্ষেপ, জাতীয় সম্পদের অপচয় রোধ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতি দমনে জোরদার ভূমিকা রাখার প্রত্যয় ইত্যাদি।
এছাড়া নারীর ক্ষমতায়ন এবং সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমতা নীতি অনুসরণের ঘোষণা দেওয়া হয় ইশতেহারে।
জাতি গঠনে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করার প্রতিশ্র"তি দিয়ে ইশতেহারে বলা হয়, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। নির্বাচিত হলে জাতি গঠনে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করা হবে। তাদের ভাতা ও চিকিৎসা সুবিধা বাড়ানো হবে।
মৌলবাদ, সা
bdnews24