চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ লতিফ। দুই বছর মেয়াদী এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ ছালাম ও সহ-সভাপতি এস এম শফিউল হক ।
সভাপতি হিসাবে নির্বাচিত হবার আগে এম এ লতিফ বিদায়ী কমিটির সিনিয়র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
সোমবার নবনির্বাচিত পরিচালকদের সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চেম্বার পরিচালক আমিরুল হক। নতুন কমিটি আগামী বছরের শুরুতে দায়িত্ব গ্রহণ করবে।
ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার পরিচালক আমিরুল হকের সভাপতিত্বে নবনির্বাচিত ২৪ জন পরিচালকদের এ সভায় আর কোনো প্রার্থী না থাকায় সভাপতি, সিনিয়র সভাপতি ও সভাপতি হিসেবে তাদের নির্বাচিত করা হয়। এ সভায় নির্বাচন বোর্ড চেয়ারম্যান বদরুর রহিম চৌধুরী, সদস্য বদরুল কামাল ও সদস্য সুফী আহমদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
নতুন নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম পোষাক রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইএ'র প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। এস এম শফিউল হক অ্যাসোসিয়েট গ্র"প থেকে এবার পরিচালক নির্বাচিত হন এবং কালুরঘাট জোন বিসিক শিল্প মালিক সমিতির কার্যকরী কমিটির সদস্য।
আগের কমিটিতে সাইফুজ্জামান চৌধুরী দুই মেয়াদে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
কমিটির নতুন পরিচালকরা হলেন- অর্ডিনারি গ্র"পের এমএ লতিফ, আব্দুল মালেক, ফাহিম আহমেদ ফারুক, শাহিন আলম, একেএম আক্তার হোসেন, এসএম আবু তৈয়ব, মঈনুদ্দিন আহমেদ, মো. নুরুল আমিন, ওয়াসিউর রহমান চৌধুরী, মোহাম্মদ শোয়েব রিয়াদ, এএসএম কায়সার আলী ও আলমগীর পারভেজ; অ্যাসোসিয়েট গ্র"প থেকে মোহাম্মদ আমিরুল হক, শাহাবুদ্দিন আহমেদ, সৈয়দ সগীর আহমেদ, এসএম শফিউল হক, এসএম মাহবুবুল ইসলাম ও নুর মোহাম্মদ; টাউন অ্যসোসিয়েশন থেকে এমএ ছালাম, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী ও ফেরদৌস খান আলমগীর; ট্রেড গ্র"প থেকে সৈয়দ আহসানুল হক, মো. এমদাদুল হক চৌধুরী ও বেনজির চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসকে/২০৪০ঘ.
bdnews24