ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনকে পালাবদলের নির্বাচন বলে আখ্যায়িত করেছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
মরিয়ার্টি বলেছেন, "আমরা মনেকরি, পরিবর্তনের লক্ষে অনুষ্ঠেয় এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।"
সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে সোমবার সকালে প্রায় পৌনে এক ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের মরিয়ার্টি এ কথা বলেন।
সকাল ১০টায় মরিয়ার্টি সুধা সদনে আসেন।
মার্কিন রাষ্ট্রদূত জানান, তিনি আওয়ামী লীগ সভানেত্রীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে এসেছিলেন।
এছাড়াও তিনি তার সা
bdnews24