২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের পথে খালেদা

নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাতে দক্ষিণাঞ্চলে দু'দিনের সফরে খুলনার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সকাল সাড়ে ৮ টায় তার গাড়িবহর খুলনার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। খালেদা জিয়ার গাড়িবহর থেকে জানাচ্ছেন সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 05:00 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে খুলনার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকাল সাড়ে ৮ টায় তার গাড়িবহর সেনানিবাসের বাড়ি থেকে খুলনার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। শুক্রবার সিলেটে হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন তিনি। ওইদিনই তিনি সিলেট, হবিগঞ্জ ও ব্রাক্ষনবাড়িয়ার ৯ টি জনসভায় ভাষণ দেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর কয়েকটি আসনেও প্রচারণায় অংশ নেন খালেদা। সফরের শুরুতে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন খালেদা জিয়া। প্রথমদিন ১২টি জনসভায় ভাষণ দেয়ার কথা তার। এগুলো হচ্ছে- মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ, শিবালয় খেলার মাঠ, রাজবাড়ি রেলওয়ে মাঠ, পাংশা হাই স্কুল মাঠ, কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড, কুমারখালী বাসস্ট্যান্ড, কুষ্টিয়া স্টেডিয়ামের পাশে, মীরপুর থানার ফুটবল মাঠ, মেহেরপুরে গাংনী হাইস্কুল মাঠ, সরকারি বালক বিদ্যালয়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা খেলার মাঠ ও মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠ। পথে গাবতলী, সাভার, নবীনগরের প্রভৃতি স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ ও দলের মনোনীত প্রার্থীদের পোস্টার হাতে বিএনপির কর্মী-সমর্থকরা তাকে অভিনন্দন জানায়। গাড়িতে বসে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন সাবেক প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১০৫৪ ঘ.