২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুইজনের অপমৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর এলাকা থেকে শুক্রবার রাতে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, মোহাম্মদপুর তাজমহল রোড এলাকার একটি বাসার ছাদ থেকে পড়ে শিউলি বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন স্বামী তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর এলাকা থেকে শুক্রবার রাতে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, মোহাম্মদপুর তাজমহল রোড এলাকার একটি বাসার ছাদ থেকে পড়ে শিউলি বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন স্বামী তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে। আরেক ঘটনায় যাত্রাবাড়ীর মানিকনগর এলাকা থেকে মো. সোহেল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফিজুল ইসলাম জানান, নিহত গৃহবধু শিউলি তার স্বামীর সঙ্গে তাজমহল রোডের (ব্লক সি) একটি বাসায় থাকতেন। শিউলির স্বামী ওবায়দুল হক ওই বাড়ির ড্রাইভার। শুক্রবার রাতে শিউলি বাসার ছাদ থেকে নীচে পড়ে যান। হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিউলির ফুফাতো ভাই মো. রিপন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। শিউলিকে হত্যার অভিযোগে তার স্বামী মো. ওবায়দুল হক শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান শুক্রবার রাতে মানিকনগর মিয়াজান লেনের একটি বাসা থেকে সোহেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা পুলিশকে জানিয়েছে পারিবারিক কলহের জের ধরে সে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩১৮ঘ.