ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মাতুয়াইল এলাকায় এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৬ বছর। পরনে ছিল খয়েরি রঙের টি-শার্ট ও জিনসের প্যান্ট।
মৃধাবাড়ি এলাকায় একটি ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের ময়লার স্তূপ থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়। তার ধড় থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। শরীরও প্রায় গলে গিয়েছে।"
পুলিশের ধারণা, অন্তত ১৫/২০ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়।
ময়না তদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৯২৮ ঘ.
bdnews24