২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে শেয়ার ছাড়ার চূড়ান্ত আবেদন করেছে গ্রামীণফোন

৪৪৯ কোটি টাকার প্রাথমিক শেয়ার (আইপিও) বাজারে ছাড়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) চূড়ান্ত আবেদন জমা দিয়েছে দেশের সবচে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৪৯ কোটি টাকার প্রাথমিক শেয়ার (আইপিও) বাজারে ছাড়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) চূড়ান্ত আবেদন জমা দিয়েছে দেশের সবচে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, 'প্রয়োজনীয় অনুমোদন এবং বাজার পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে আইপিও'র মাধ্যমে কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার এই প্রস্তাব গ্রামীণফোন পরিচালনা পর্ষদ অনুমোদন করে। এসইসি'র অনুমোদন সাপেক্ষে প্রতিটি শেয়ারের মূল্য প্রস্তাব করা হয়েছে সাত টাকা। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ওডভার হেশজেডাল বৃহস্পতিবার এসইসি চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর কাছে চূড়ান্ত প্রোসপেক্টাস হস্তান্তর করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে ওডভার হেশজেডাল বলেন, "আমরা এই মাইলফলকে পৌঁছাতে পেরে গর্বিত। বাংলাদেশের সবচেয়ে বড় আইপিও প্রক্রিয়া শেষ করার মাধ্যমে এদেশের শেয়ার বাজারের উন্নয়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।" গ্রামীণ ফোনের আইপিও ইস্যু ব্যবস্থাপনার জন্য 'গ্লোবাল মার্কেটস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড'কে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রোসপেক্টাস হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসইসি নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, গ্রামীণফোন পরিচালনা পর্ষদ সদস্য দিপাল বড়