২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবমুখর বাংলাদেশ

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করছে সারাদেশের মুসলমানরা। সকালে ঈদের নামাজ পড়ার পর পশু কোরবানির মাধ্যমে শুরু হয়েছে ঈদের মূল আয়োজন। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগায় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুহাম্মদ নূরউদ্দিন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 06:15 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করছে সারাদেশের মুসলমানরা। (আরও তথ্যসহ-১) সকালে ঈদের নামাজ পড়ার পর পশু কোরবানির মাধ্যমে শুরু হয়েছে ঈদের মূল আয়োজন। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগায় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুহাম্মদ নূরউদ্দিন। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, প্রধান বিচারপতি মো. রুহুল আমিনসহ উচ্চ আদালতের বিচারপতিরা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সরকারি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষক ও রাজনীতিবিদসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। জামাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানসহ সব জাতির সুখ-শান্তি ও স্বস্তি আর আখেরাতে মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সকাল সাড়ে ৯ টায় কূটনীতিকদের সঙ্গে এবং ১০টায় বঙ্গভবনে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ দু'টি অনুষ্ঠানে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, রাজনীতিকরা রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী অধ্যাপক আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। বেলা ১২ টার দিকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ স্ত্রী নীনা আহমদকে নিয়ে বঙ্গভবনে যান। তারা রাষ্ট্রপতি ও তার স্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা চারজন প্রায় আধা ঘণ্টা গল্প-গুজব করেন। ঈদের দিন সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ধানমণ্ডির কার্যালয়ে এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইস্কাটন লেডিস ক্লাবে সমাজের সর্বস্তরের মানুষ ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ, কাকরাইল জামে মসজিদসহ নগরীর প্রায় ৩৬১টি স্থান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এখানে ঈদের পাঁচটি জামাত হয়েছে। ঈদ-উল-আজহা উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেন, "হযরত ইব্রাহীম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, আনুগত্য ও আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়। আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহর প্রতি এই অকৃত্রিম ও অতুলনীয়, ভালবাসা ও ত্যাগের আদর্শ প্রতিফলন একান্ত প্রয়োজন।" প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ তার বাণীতে বলেন, "প্রিয়বস্তুকে কুরবানীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে অনন্য দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আঃ) স্থাপন করে গেছেন তা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।" তিনি ত্যাগ ও উৎসর্গের মহিমাময় ঈদ-উল-আযহার মর্মবাণী হৃদয়ে ধারণ করে শান্তিময়, পরমতসহিষ্ণু ও কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, "ঈদ-উল-আযহা সব মুসলমানের ত্যাগ ও আনন্দের উৎসব। তবে দেশের বিদ্যমান পরিস্থিতি আমাদের আনন্দ উৎসব পালন করতে কতটা উৎসাহ যোগাবে তা প্রশ্নসাপেক্ষ।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বাণীতে বলেন, "হযরত ইব্রাহীম (আঃ) আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানীর যে মহান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা আমাদের সকলের জন্য অনুসরণীয়। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, হানাহানি দূর করতে হলে আত্মশুদ্ধির মাধ্যমে সকলকে পরিশুদ্ধ হতে হবে।" এছাড়া ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির প্রধান এ এইচ এম এরশাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ও মহাসচিব অধ্যাপক জাহানারা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মুসলিম উম্মার প্রতি সংহতি প্রকাশ করেছেন। ঈদ উপলক্ষে রাজধানীকে মনোরম সাজে সাজানো হয়েছে। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে 'ঈদ মোবারক' লেখা ব্যানার দিয়ে সাজানো হয়েছে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক