মাগুরা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মাগুরা-যশোর সড়কে সোমবার ভোররাতে এক ট্যাক্সি দুর্ঘটনায় দুই জন মারা গেছে। এরা হচ্ছেন- নাজমা খাতুন ও সোহানা খাতুন।
সড়কের বড়খড়ি নামক স্থানের ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
সদর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, "ঢাকা থেকে ঈদ করতে তারা গ্রামের বাড়ি যশোর যাচ্ছিল। পথে চলন্ত অবস্থায় চালক ট্যাক্সিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।"
তিনি জানান, আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫০ ঘ.
bdnews24