২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৩৬১টি ঈদ জামাত

ঈদ উল আজহায় মঙ্গলবার ঢাকা মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬১টি ঈদ জামাত হবে। প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। বায়তুল মোকাররমে পাঁচটি জামাত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 09:22 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উল আজহায় মঙ্গলবার ঢাকা মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬১টি ঈদ জামাত হবে। প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়। বায়তুল মোকাররমে পাঁচটি জামাত হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান জামাত হবে সকাল ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম মসজিদের একই সময়ের জামাতটি প্রধান ঈদ জামাত হবে। জাতীয় ঈদগাহর জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি মোহাম্মদ নূরউদ্দিন। বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাতের সময় হচ্ছে- সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টা। ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) কর্মকর্তারা জানান, জাতীয় ঈদগাহ ময়দানে নারীদের জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিদেশি রাষ্ট্রদূত বা কূটনীতিক এবং তাদের স্ত্রীদের নামাজ আদায়ের জন্যও আলাদা জায়গার ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন মুসল্লিদের জন্য ওজুর পানি সরবরাহ এবং মোবাইল টয়লেট স্থাপনেরও উদ্যোগ নিয়েছে। সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানান, প্রতিবছরের মতো এবারও ডিসিসির ব্যবস্থাপনায় মহানগরীর ৯০টি ওয়ার্ডে চারটি করে মোট ৩৬০টি জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীতে ঈদের সর্বশেষ জামাত হবে সকাল ১১টা ২৫ মিনিটে, আজিমপুর দায়রা শরীফ দায়েমীয়া শাহী জামে মসজিদে। চারটি করে ঈদ জামাত: মহাখালীর মসজিদে গাউছুল আজমে চারটি ঈদের জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টা, দ্বিতীয় জামাত সাড়ে ৮টা, তৃতীয় জামাত সাড়ে ৯টা এবং সর্বশেষ জামাত হবে ১০টা ১৫ মিনিটে। তিনটি করে ঈদ জামাত: ইসলামবাগ ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা, দ্বিতীয় জামাত সাড়ে ৮টা ও তৃতীয় জামাত ৯টা ১৫ মিনিটে। সায়েদাবাদ পাক দরবার শরীফ বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টা, দ্বিতীয় জামাত ৯টা এবং তৃতীয় জামাত ১০টায়। আরামবাগ দেওয়ানবাগ শরীফে প্রথম জামাত সকাল ৮টা, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টা ও তৃতীয় জামাত ১০টায়। দুটি করে ঈদ জামাত: বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাঁটাবনে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত ৮টা ১৫ মিনিটে। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত ৯টায়। নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিট ও দ্বিতীয় জামাত ১০টায়। খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত ৮টা ১৫ মিনিটে। দক্ষিণ বনশ্রী জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়। মিরপুর ১১ নম্বর বায়তুল ফালাহ কমপ্লেক্সে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়। উত্তরা মসজিদ আল-মাগফেরায় প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। এছাড়া বিভিন্ন স্থানে একটি করে জামাত হবে বিভিন্ন সময়ে। সকাল সাড়ে ৭টায় যে সব স্থানে জামাত: ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, লালমাটিয়া মসজিদ-এ-বায়তুল হারাম, জামিয়া শরিয়াহ মালিবাগ জামে মসজিদ, মধ্যবাড্ডা কানুমিয়ার পুকুরপাড় জামে মসজিদ। সকাল ৭টা ৪৫ মিনিটে যে সব স্থানে জামাত: মিরপুর সেনপাড়া পর্বতা মুন্সিবাড়ি জামে মসজিদ, পশ্চিম আগারগাঁও দারুল ঈমান জামে মসজিদ, মিরপুর মারকাজে ইশা আতে ইসলাম দরবারে ফুরফুরার জামে মসজিদ, বায়তুল আমান হাউজিং জামে মসজিদ। সকাল ৮টায় যে সব স্থানে জামাত: খিলগাঁও প্রভাতিবাগ জামে মসজিদ, আদাবর মেহেদিবাগ জামে মসজিদ, লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদ, পল্লবী আল-আরাবিয়া জামে মসজিদ ও বাহরুল উলুম মাদ্রাসা, মিরপুর ১২ নম্বরে ঈদগাহ ময়দান (লালমাঠ), লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ, সিংটোলা সিতারা বেগম জামে মসজিদ, এলিফ্যান্ট রোড এরোপ্লে