২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিন কথিত সন্ত্রাসী নিহত

শনিবার ভোররাতে রাজধানীর সবুজবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় দু'টি পৃথক ঘটনায় তিনজন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে 'বন্দুকযুদ্ধের' যুদ্ধের সময় তারা নিহত হয়। নিহতরা হচ্ছে আব্দুস সালাম সিকদার (৩৭), সেলিম মিয়া (৩২) ও রফিকুল ইসলাম সরদার। এরা তিনজনই 'মাফিয়া ডন' নাসিরের সহযোগী বলে দাবি করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শনিবার ভোররাতে রাজধানীর সবুজবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় দু'টি পৃথক ঘটনায় তিনজন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে 'বন্দুকযুদ্ধের' যুদ্ধের সময় তারা নিহত হয়। নিহতরা হচ্ছে আব্দুস সালাম সিকদার (৩৭), সেলিম মিয়া (৩২) ও রফিকুল ইসলাম সরদার। এরা তিনজনই 'মাফিয়া ডন' নাসিরের সহযোগী বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে সবুজবাগের মোস্তফা কামাল স্টেডিয়ামের পেছনে একদল সন্ত্রাসীর জড়ো হওয়ার খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল ভোর পৌনে ৪টার দিকে সে এলাকায় পৌঁছামাত্র সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করলে আব্দুস সালাম সিকদার ও সেলিম মিয়া নিহত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ঘটনাস্থল থেকে ২টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ১২৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক রেজাউল করিম, উপ-সহকারী পরিচালক শাহাবুদ্দীন ও উপ--পরিদর্শক সুগত চাকমা আহত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। রাত সোয়া ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আইনতা এলাকায় র‌্যাব ও পুলিশের একটি যৌথ দলের সঙ্গে একই ধরণের সংঘাতে রফিকুল ইসলাম সরদার নিহত হয় বলে জানিয়েছে র‌্যাব।। সেখান থেকেও ১টি বিদেশী পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২২৭ঘ.