২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে, সকাল ৮টায়

ঈদ উল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঈদ উল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আগামী মঙ্গলবার ঈদ উল আজহা যা কোরবানীর ঈদ নামেও পরিচিত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ মসজিদে প্রথম জামাত সকাল ৭ টায়, দ্বিতীয় জামাত সকাল ৮ টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায়, চতুর্থ জামাত সকাল ১০ টায় এবং সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে। বরাবরের মতোই আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টার জামাতই প্রধান জামাত হিসেবে গণ্য হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/এসকে/১৮৩১ঘ.