ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৯ অক্টোবর ঈদের দিন রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
শনিবার দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
খালেদা জিয়া ঈদের দিন সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত কূটনীতিক ও ১১টা থেকে ১২ টা পর্যন্ত সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
কারাগার থেকে মুক্তি পাওয়ার অল্প কয়েকদিন পরই গত ঈদুল ফিতরেও একই স্থানে শুভেচ্ছা বিনিময় করেছিলেন বিএনপি চেয়ারপার্সন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৭৫৪ঘ.
bdnews24