২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জঙ্গি সন্দেহে তিনজন গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকা থেকে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 02:41 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

নীলফামারী, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা থেকে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন- জলঢাকা উপজেলার মৌজা সৌলমারী গ্রামের নূর আলম (২৩), একই গ্রামের মামুনুর রশীদ (২৩) ও ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি গ্রামের গোলজার হোসেন (২২)।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ সরকার জানান, বুধবার রাতে মৌজা সৌলমারী মুুন্সিপাড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি দাবি করেন, সাংগঠনিক তৎপরতা বাড়ানো প্রসঙ্গে আলোচনা হচ্ছে- এ খবর পেয়ে মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২০৩৬ ঘ.