২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ঢাবি মসজিদে নুরুল ইসলামের প্রথম জানাজা

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুমার পর গণতন্ত্রী পার্টির সভাপতি ও শ্রমিক নেতা নুরুল ইসলামের প্রথম জানাজা হবে। নিজের বাড়িতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে পুড়ে গিয়ে প্রায় দেড়দিন মৃত্যুর সাথে লড়ে বুধবার বিকালে মারা যান নুরুল ইসলাম। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুমার পর গণতন্ত্রী পার্টির সভাপতি ও শ্রমিক নেতা নুরুল ইসলামের প্রথম জানাজা হবে। নিজের বাড়িতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে পুড়ে গিয়ে প্রায় দেড়দিন মৃত্যুর সাথে লড়ে বুধবার বিকালে মারা যান নুরুল ইসলাম। দাফনের আগে সর্বস্তরের মানুষকে শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে সকাল সাড়ে ১১টায় মরহুমের মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। নিকটাত্মীয় মোস্তফা কামাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টা ৩৫ মিনিটে নুরুল ইসলাম মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালের ডাক্তাররা এরপর তার লাইফ সার্পোট খুলে নেন। সিএমএইচ থেকে নুরুল ইসলামের লাশ রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। সেখানে ময়না তদন্তের পর শুক্রবার বেলা সাড়ে ১১টায় লাশ শহীদ মিনারে নেওয়া হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুম্মার নামাযের পর প্রথম ও হাজারি বাগের লেদার টেকনোলজি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা হবে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজধানী ঢাকার লালমাটিয়ার ফ্ল্যাটে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী নূরুল ইসলাম গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডে তার ছেলে তমহর ইসলাম (৩৬) ওইদিনই মারা যান। এলাকায় শোক এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে মহাজোট মনোনীত প্রার্থী নুরুল ইসলামের মৃত্যুতে নির্বাচনী এলাকাসহ গোটা নোয়াখালীতে শোকের ছায়া নেমে আসে। নুরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের সংবাদে সকালে চাটখিলে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন উপজেলা সদরে মৌন মিছিল করে। বিকেলে এ নেতার মৃত্যু সংবাদ শুনে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা শোক জানান। তার গ্রামের বাড়ি চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোয়াখালী জেলা জাসদ সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাউসার নিয়াজী, জাসদ (ইনু) সভাপতি সলিম উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। শোক প্রকাশ নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নুরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। বাংলদেশের স্বাধীনতা সংগ্রাম ও শ্রমিক অধিকার আদায়ে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন একজন ছাত্র ও শ্রমিক নেতা হিসেবে তিনি গণতান্ত্রিক আন্দোলন এবং মেহনতী মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী সভানেত্রী শেখ হাসিনা। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুকে 'রহস্যজনক ' আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, 'তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিনা তার তদন্ত হওয়া একান্ত প্রয়োজন। নির্বাচনে সব প্রার্থীরই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এছাড়া শোক জানিয়েছেন বিএনপির মহা সচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক তথ্য মন্ত্রী তরিকুল ইসলাম ও এম সামসুল ইসলাম। বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়