২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কার্যকর ও স্বল্প ব্যয়ের কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য খাতে এমডিজি অর্জন সম্ভব'

কার্যকর ও স্বল্প ব্যয়ের কর্মসূচি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ বেশকিছু স্বাস্থ্য খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ব্র্যাক চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যকর ও স্বল্প ব্যয়ের কর্মসূচি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ বেশকিছু স্বাস্থ্য খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ব্র্যাক চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। বুধবার 'স্কেলিং আপ: অ্যান এসেনশিয়াল স্ট্র্যাটেজি টু অ্যাটেইনিং গুড হেলথ ফর অল' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। রাজেন্দ্রপুরের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্টে আয়োজিত তিন দিনের এ সম্মেলেনে বিশ্বের ২১টি দেশের স্বাস্থ্য ও উন্নয়ন খাতের ১২০জন বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধে ব্র্যাক চেয়ারম্যান বলেন, " কার্যকর ও স্বল্প ব্যয়ের কর্মসূচি গ্রহণ করা হলে স্বাস্থ্য খাত বিশেষ করে শিশু ও মাতৃ মৃত্যু রোধের ক্ষেত্রে বাংলাদেশ এমডিজি অর্জন করতে পারবে।" স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির দক্ষতার ওপর জোর দিয়ে ফজলে হাসান আবেদ বলেন, "নতুন ও ছোট মাত্রার নয়, বরং ফলপ্রসূ ও বড় মাত্রার কর্মসূচির দিকে নজর দিতে হবে।" উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে খাবার স্যালাইনের ব্যবহার, টিকা ও যক্ষ্মার চিকিৎসায় বেশি সফলতা এলেও ম্যালেরিয়া ও এইচআইভি/এইডস প্রতিরোধে তেমন সফলতা আসেনি। স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে মোবাইল ফোন ও ইন্টারনেটের মতো প্রযুক্তি ব্যবহারের সুপারিশও করা হয় সম্মেলনে। ব্র্যাকের এক বিবৃতিতে বলা হয়, 'সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তা করতে বিশ্ব স