২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থিতা প্রত্যাহার করলেন সতীশ রায়

দলের সিদ্ধান্ত মেনে নিয়ে অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন আওয়ামী লীগ নেতা সতীশ চন্দ্র রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

দিনাজপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সিদ্ধান্ত মেনে নিয়ে অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন আওয়ামী লীগ নেতা সতীশ চন্দ্র রায়। সাবেক এই প্রতিমন্ত্রী বুধবার দিনাজপুর জেলা প্রশাসকের (রিটার্নিং কর্মকর্তা) কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধুর আদর্র্শে সারাজীবন আওয়ামী লীগ করে গেছি। বাকি জীবনেও দলের হয়ে কাজ করে যেতে চাই। তাই দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।" দিনাজপুর-২ (বিরল-বোঁচাগঞ্জ) আসনে পরপর চার বার নির্বাচিত সাংসদ সতীশ চন্দ্র রায় এবার দলীয় মনোনয়ন না পেয়ে গত ৩০ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। দিনাজপুর-২ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৭ ঘ.