২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রিকশারোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া শহরতলী বিয়াল্লিশর এলাকায় কুমিল্লা-সিলেট সড়কে বুধবার ট্রাকচাপায় এক রিকশারোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরতলী বিয়াল্লিশর এলাকায় কুমিল্লা-সিলেট সড়কে বুধবার ট্রাকচাপায় এক রিকশারোহী নিহত হয়েছে। নিহতের নাম শেলী আক্তার (২৫)। দুর্ঘটনায় তার শিশু সন্তান ও রিকশাচালক আহত হয়েছে। শেলীর বাড়ি শহরের কান্দিপাড়ায়। সকাল ১১টায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফরিদুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাক বেপরোয়া গতিতে চলছিল। এটি রিকশাকে চাপা দিলে শেলী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তার সন্তান ও রিকশাচালক।" আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক এবং এর চালককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৪ ঘ.