ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ব্রিটিশ কাউন্সিল কার্যালয় ৮ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চার দিন বন্ধ থাকবে।
তবে সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে ব্রিটিশ কাউন্সিল শিক্ষা কেন্দ্র বন্ধ থাকবে ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। ঈদের ছুটি শেষে ১৩ ডিসেম্বর থেকে কার্যালয়গুলো কার্যক্রম শুরু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/১৯০৫ঘ.
bdnews24