ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসাধারণের মতামত নিতে খসড়া পুলিশ অধ্যাদেশ ২০০৮ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, খসড়া পুলিশ অধ্যাদেশ ২০০৮ সম্পর্কে জনগণের মতামত লিখিতভাবে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ঠিকানা হলো (www.mha.gov.bd/pdf/policeord08.pdf)। ওয়েবসাইট থেকে খসড়া অধ্যাদেশটি দেখা অথবা ডাউনলোড করা যাবে।
এ বিষয়ে মতামত মন্ত্রণালয়ের আইন অধিশাখার উপ-সচিব (আইন) বরাবরে পাঠাতে হবে। উপ-সচিবের ই-মেইল (sujaet@gmail.com)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৮১৪ঘ.
bdnews24