ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয় অবরোধ ও ভাংচুরের অভিযোগে মঙ্গলবার গ্রেফতারকৃত ১৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
(আরো তথ্যসহ)
দলীয়করণ ও অনিয়মের অভিযোগে বাতিল হওয়া ২৭তম বিসিএস পরীক্ষায় প্রথমবার উত্তীর্ণ আন্দোলনকারীরা চাকরির দাবিতে মঙ্গলবার কয়েকঘন্টা পিএসসি অবরোধ করে ভাংচুর চালায়।
এ ঘটনায় পিএসসির সহকারি সচিব আশরাফুল ইসলাম বাদী হয়ে কাফরুল থানায় অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে একটি মামলা করেছেন।
মামলায় পিএসসির দশ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"মামলায় কারো নাম উল্লেখ না করা হলেও আটককৃত ১৭ জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।"
আদালত থেকে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এদিকে আন্দোলনকারীদের কয়েকজন মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সঙ্গে সাক্ষাত করলে তিনি গ্রেফতারকৃতদের মুক্তি ও তাদের চাকরির বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে রাতেই কথা বলবেন বলে জানান।
আন্দোলনকারী ছাত্রদের একজন মামুনউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন," আমরা অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি। একই সঙ্গে আমাদের নিয়োগ এবং পিএসসি চেয়ারম্যান ড. সা'দত হুসাইনের পদত্যাগও দাবি করছি।"
দলীয়করণ ও অনিয়মের অভিযোগে বাতিল হওয়া ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু দ্বিতীয় দফায় অনুত্তীর্ণ আন্দোলনকারীরা তাদের চাকরির দাবিতে মঙ্গলবার চার ঘণ্টারও বেশি সময় পিএসসি অবরোধ করে রাখে।
এসময় তারা পিএসসিতে ভাংচুরও করে তারা।
এ ঘটনায় ১২ জন চাকরি প্রার্থীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রকিব সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে অর্ধশতাধিক আন্দোলনকারী তেজগাঁওয়ে পিএসসি ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। ওই সময় পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ বলেছে, প্রায় ৫০-৬০ জন লোক পিএসসি ভবনের জানালার কাঁচ ভাংচুর করে এবং প্রধান ফটকে তালা দেয়। তারা কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রেখে ফটকের সামনে সমাবেশ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।
কাফরুল থানার এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "পুলিশ কয়েকজনকে আটক করলে বাকিরা স্বেচ্ছায় পুলিশের গাড়িতে উঠে পড়ে।"
এদিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে নেওয়ার পর পিএসসি চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মঞ্জুর হোসেন সাংবাদিকদের হাতে একটি লিখিত বক্তব্য দেন।
সরকার ও পিএসসিকে বিবাদি করে "কতিপয় ক্ষুব্ধ প্রার্থীর" হাইকোর্টে রিট আবেদনের কথা উল্লেখ করে এতে বলা হয় "মামলা দুটি হাইকোর্টে বিচারাধীন থাকায় কমিশন এ বিষয়ে কোনও বক্তব্য রাখার পক্ষপাতি নয়। কমিশন আশা করছে, সংশি
bdnews24