২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬১ শিক্ষার্থীর অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি লাভ

বাংলাদেশের ৬১ জন শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ায় উচ্চতর ডিগ্রির জন্য বৃত্তি দেওয়া হয়েছে। বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ওই শিক্ষার্থীদের বৃত্তির জন্য মনোনীত করে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ৬১ জন শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ায় উচ্চতর ডিগ্রির জন্য বৃত্তি দেওয়া হয়েছে। বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ওই শিক্ষার্থীদের বৃত্তির জন্য মনোনীত করে অস্ট্রেলিয়া। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার ডগলাস ফসকেট বলেছেন, "বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সক্ষমতা বাড়াতে ৬১ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনয়ন দিতে পেরে অস্ট্রেলিয়া সরকার আনন্দিত।" শিক্ষা, জনস্বাস্থ্য, পানিসম্পদ ব্যবস্থাপনা, লিঙ্গ, জন কৌশলসহ ও ক ূটনৈতিক বিষয়ে বাংলাদেশের জনগণের সক্ষমতা বাড়াতে অস্ট্রেলিয়া বৃত্তি দিয়ে আসছে। সফলভাবে কোর্স শেষে দেশে ফিরে এসে এসব শিক্ষার্থী তাদের কর্মক্ষেত্রে এবং সর্বোপরি দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার ডগলাস ফসকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২১৭ঘ.