২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী কাজে সামান্য শৈথিল্যও বরদাশত করা হবে না: ফখরুদ্দীন

নির্বাচনী কাজে সামান্যতম শৈথিল্য কিংবা অবহেলা বরদাশত করা হবে না বলে সাবধান করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি সোমবার খুলনায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, "কারও প্রতি পক্ষপাত, কাউকে অবৈধ জিতিয়ে দেওয়ার চেষ্টা কিংবা কর্তব্যকাজে সামান্য শৈথিল্য, অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমার দৃঢ় বিশ্বাস, কেউ এই ধরনের ভুল ও বিরাট ঝুঁকি নেবেন না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

খুলনা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী কাজে সামান্যতম শৈথিল্য কিংবা অবহেলা বরদাশত করা হবে না বলে সাবধান করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। তিনি সোমবার খুলনায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, "কারও প্রতি পক্ষপাত, কাউকে অবৈধ জিতিয়ে দেওয়ার চেষ্টা কিংবা কর্তব্যকাজে সামান্য শৈথিল্য, অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমার দৃঢ় বিশ্বাস, কেউ এই ধরনের ভুল ও বিরাট ঝুঁকি নেবেন না।" নবম জাতীয় সংসদ এবং উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ফখরুদ্দীন আহমদ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে সঠিক জনপ্রতিনিধি নির্বাচনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জনগণের মতামত যাতে সঠিকভাবে প্রতিফলিত হয়- এমন একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপনাদেরও আজ সংকল্পবদ্ধ হতে হবে।" নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংস্কার, গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার, রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য বিধিমালা জারি, হলফনামাসহ তথ্য প্রদান বাধ্যতামূলক করা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রভৃতি কর্মসূচি এবং পরিবর্তনসহ বিভিন্ন সংস্কার নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা ও বিশ্বাসের পুনরুদ্ধার ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন, "সৎ, নিষ্ঠাবান, যোগ্য ও জনদরদী জনপ্রতিনিধি চয়নে ভোটাররাও উৎসাহিত ও অনুপ্রাণিত হচ্ছেন।" প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "দেশের সা