২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুর্ঘটনায় আহত পাঁচ, বাসে আগুন

সাভারের আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার যাত্রীবাহী একটি বাস একটি ম্যাক্সিকে চাপা দিলে পাঁচ জন আহত হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 08:27 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

সাভার, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার যাত্রীবাহী একটি বাস একটি ম্যাক্সিকে চাপা দিলে পাঁচ জন আহত হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। সকাল পৌনে ৮টার দিকে হা-মীম গ্র"পের একটি কারখানার সামনে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, "যাত্রীবাহী একটি বাস একটি ম্যাক্সিকে চাপা দিলে ম্যাক্সির পাঁচ আরোহী আহত হয়। এর পরপরই স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে।" খবর পেয়ে পুলিশ গিয়ে এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে তৌহিদুল বলেন, "দমকল বাহিনী এসে বাসটির আগুন নেভায়।" দুর্ঘটনায় আহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- হা-মীম গ্র"পের ক্লিনার রহিমা বেগম (৪০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাস চালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.