২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল নিয়ে 'ঝামেলায়' সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

কয়েকটি মামলার আসামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে রোববার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন থেকে সরিয়ে সাধারণ সেলে নিয়ে যাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কয়েকটি মামলার আসামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে রোববার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন থেকে সরিয়ে সাধারণ সেলে নিয়ে যাওয়া হয়েছে। একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রাথমিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দীকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বাবরের তিন তলার কেবিনের জানালা দিয়ে একটি মোবাইল সেট পড়ার পর এক ব্যক্তি তা নিয়ে দৌড় দেয়। কিন্তু কারারক্ষি তাকে ধরে ফেলে। আটক লোকটি নিজের নাম সালাম এবং বাড়ি নেত্রকোনা বলে জানায়। মেজর ছিদ্দীকি জানান, আটক ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং মোবাইল সেটের কলগুলো পরীক্ষা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে এবং পরীক্ষাশেষে বাবরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কারাবিধি অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক ব্যবস্থা হিসাবে তাকে কেবিন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিম