ফেনী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার সকালে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আক্তার হোসেনসহ (৪৫) দুজন নিহত হয়েছেন।
নিহত অপরজন হলেন- প্রাইভেটকারের চালক সাইফুল ইসলাম (২৮)।
ফেনীর বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শাজাহান জানান, আক্তার হোসেন শনিবার সকালে প্রাইভেট কারে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। সকাল ১১টার দিকে ফাজিলপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়।
আক্তার হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনাস্থলেই মারা যান চালক সাইফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৫ ঘ.
bdnews24