ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নতুন সরকারের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পর্কের ওপর নির্ভর করবে দুর্নীতি বিরোধী অভিযান চলবে কী না।
শুক্রবার বিকেলে ধানমণ্ডির দৃক গ্যালারিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ইনশাল্লাহ আশাকরি আগামী সরকারের সময়ও আমাদের কার্যক্রম একই রকম থাকবে। তবে নতুন যারা আসবেন তাদের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করবে দুর্নীতি বিরোধী অভিযান কার্যকর থাকবে কী না।"
দুর্নীতি বিরোধী অভিযান ব্যার্থ হয়েছে কী না- এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন," এখনও বলার সময় আসেনি।"
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানের আগে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন হাসান মশহুদ চৌধুরী।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দুদক প্রধান বলেন, "কার্টুন সত্য তুলে ধরে। তাই আমরা কার্টুনকে বিশ্বাস করি। আমাদের দুর্নীতিবিরোধী প্রয়াসটা শহরের বাইরে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। দুর্নীতি দমনের জন্য সকলের প্রচেষ্টাও প্রয়োজন।"
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের সভাপতিত্বে পুরষ্কার বিতরর্ণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পী মুস্তফা মনোয়ার ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মুস্তফা মনোয়ার বলেন, " কার্টুন সত্য কথা বলে বলেই আমাদের দেশের রাজনীতিবিদরা কার্টুনকে ভয় পান। তাই কার্টুনিস্টদের হেনস্থা হতে হয়, জেলে যেতে হতে হয়, চাকরিহারা হতে হয়।"
দুর্নীতি প্রতিরোধে সবার দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেন সুলতানা কামাল। আর শুধু আইন প্রণয়ন করে নয় দুর্নীতি প্রতিরোধে সামাজিক পর্যায়ে আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন ইফতেখারুজ্জামান।
এবার তৃতীয় বারের মতো দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে টিআইবি। এবারে ৪২১ জন শিল্পীর ৭৯১টি কার্টুন জমা পড়েছে। এদের মধ্যে ক ও খ গ্র"পে সেরা ৭ জনকে পুর
bdnews24