২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ ডিসেম্বর কোরবানির ঈদ

৯ ডিসেম্বর পালিত হবে ঈদ উল-আযহা বা কোরবানির ঈদ। শুক্রবার সারাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ নূরউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ৯ ডিসেম্বর পালিত হবে ঈদ উল-আযহা বা কোরবানির ঈদ। শুক্রবার সারাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ নূরউদ্দিন। শুকবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," শনিবার জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। ৩০ নভেম্বর রোববার থেকে জিলহজ মাস গণনা করা শুরু হবে। সেই হিসেবে ৯ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে ঈদ উল-আযহা উদযাপিত হবে।" শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সহ সভাপতি ও ভারপ্রাপ্ত ধর্মসচিব মামুনুর রশীদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জিএনএ/১৯২২ ঘ.