২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককেইনসহ তিন সিনেটর ২ ডিসেম্বর ঢাকা আসছেন

জন ম্যাককেইনসহ যুক্তরাষ্ট্রের তিনজন সিনেটর আগামী ২ ডিসেম্বর ঢাকা আসছেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 06:15 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন ম্যাককেইনসহ যুক্তরাষ্ট্রের তিনজন সিনেটর আগামী ২ ডিসেম্বর ঢাকা আসছেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, "তিন সিনেটর ২ ডিসেম্বর ঢাকা পৌঁছবেন। পরদিনই তারা বাংলাদেশ ত্যাগ করবেন।" এ সফরে ম্যাককেইনের সঙ্গে থাকবেন সিনেটর জোসেফ লিবারম্যান ও সিনেটর লিন্ডসে গ্রাহাম। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের প্রবেশাধিকার নিশ্চিত করতে তিন সিনেটরের সঙ্গে আলোচনা হবে বলে আশা করছি আমরা।" ইফতেখার বলেন, "বাংলাদেশ যে শান্তির পক্ষে আমরা তাদের সামনে এ বিষয়টিও তুলে ধরতে চাই।" সফরকালে সিনেটররা সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ১৯৮৬ সালে অ্যারিজোনা থেকে সিনেটর নির্বাচিত হওয়া ম্যাককেইন গত ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার কাছে পরাজিত হন। জোসেফ লিবারম্যান ১৯৮৮ সাল থেকে সিনেটে কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করছেন। ২০০০ সালের নির্বাচনে তিনি ভাইস প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর লিন্ডসে গ্রাহাম ২০০২ সাল থেকে দক্ষিণ ক্যারোলিনার সিনেটর হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এই তিন সিনেটরই যুক্তরাষ্ট্রের 'সিনেট আর্মড সার্ভিসেস কমিটি'র সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআরকে/জেকে/০০০৫ ঘ.