২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মনোনয়নপত্র জমা দিলেন তোফায়েল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সোমবার ভোলায় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে প্রার্থী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ভোলা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সোমবার ভোলায় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে প্রার্থী হয়েছেন। দুপুর ১২টায় ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মেসবাহুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তোফায়েল। ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনও একই সময়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, "নবম জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সব দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। এ ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারও সঠিক দায়িত্ব পালন করবে।" তোফায়েল আহমেদ বলেন, "জাতীয় সংসদকে রাষ্ট্রের সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু করতে হবে। সরকারে ও বিরোধী দলে যারাই থাকবে, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন হবে। আওয়ামী লীগ ইতোমধ্যে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৫ ঘ.