২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুঁড়ো দুধের 'ভিত্তিহীন' বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে আবেদন

গুঁড়োদুধের ভিত্তিহীন বিজ্ঞাপন প্রচার বন্ধের জন্য আদালতের আদেশ চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করেছে মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে এইচআরপিবির পক্ষে আবেদনটি করেন অ্যাডভোকেট মনজিল মুরশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুঁড়োদুধের ভিত্তিহীন বিজ্ঞাপন প্রচার বন্ধের জন্য আদালতের আদেশ চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করেছে মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে এইচআরপিবির পক্ষে আবেদনটি করেন অ্যাডভোকেট মনজিল মুরশিদ। আগামী মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি। মনজিল মুরশিদ বলেন, "এর আগে বিক্রি নিষিদ্ধ করা আট ব্র্যান্ডের গুঁড়োদুধের কোনোটিই মেলামিনমুক্ত নয়। অথচ এর মধ্যে পাঁচটি ব্র্যান্ড গত কয়েকদিনে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করেছে।" চীনে উচ্চ মাত্রার মেলামিনযুক্ত গুঁড়ো দুধ পানে অনেক শিশু অসুস্থ হওয়ার পর বাংলাদেশেও চীনাসহ কয়েকটি ব্র্যান্ডের গুঁড়োদুধ পরীক্ষা হয়। বিভিন্ন পরীক্ষার ফলে ভিন্নতা দেখা দেওয়ায় পরে থাইল্যান্ডের কয়েকটি পরীক্ষাগারে আবার নমুনা পরীক্ষা করা হয়। দেশে পরীক্ষায় উচ্চমাত্রার মেলামিন ধরা পড়া আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধ বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করার জন্য ২৩ অক্টোবর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে। থাইল্যান্ডে সবগুলো পরীক্ষায় চীনের ইয়াশলি- ১, ইয়াশলি- ২, সুইট বেবি- ২ এ তিনটি ব্র্যান্ডের দুধে উচ্চ মাত্রার মেলামিনের উপস্থিতি ধরা পড়ে। অন্য পাঁচটি ব্র্যান্ড ডিপ্লোমা, রেডকাউ, ডানো, নিডো ও এনলিনে মেলামিন ধরা পড়েনি। অবশ্য এ সংক্রান্ত সরকার গঠিত কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী ইসলাম দাবি করেছেন থাইল্যান্ডের কোনও পরীক্ষায় চীনা ব্র্যান্ড ছাড়া অন্য দুধেও মেলামিন পাওয়া গেলেও তিনটি পরীক্ষাতেই ধরা পড়েনি এ যুক্তিতে সেগুলোকে মেলামিনমুক্ত বলা হচ্ছে। দেশে পরীক্ষায় উচ্চমাত্রার মেলামিন ধরা পড়া আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধ বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করার জন্য ২৩ অক্টোবর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে। ফলাফলের প্রতিবেদন পাওয়ার পর ১০ নভেম্বর হাইকোর্ট ২১ দিনের জন্য ডিপ্লোমা, রেডকাউ, ডানো, নিডো ও এনলিন ব্র্যান্ডের গুঁড়োদুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে আবার নমুনা পরীক্ষার আদেশ দেয়। ১৭ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ কিছুটা পরিবর্তন করে দেশের বাজারের গুঁড়োদুধের মেলামিনের মাত্রা বিশ্বস্বাস্থ্য সংস্থার মাধ্যমে আবার ইউরোপের কোনো দেশে পরীক্ষার জন্য সরকারকে নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/২২২৯ঘ.