ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিবন্ধী সন্তানদের জন্য 'সেনা সহায়ক স্কুল' এর মূল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ।
শুক্রবার ঢাকা সেনানিবাসের ধামালকোট এলাকায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যান্যের মধ্যে নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান, স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম নাজনীন মইন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/ডিডি/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24