চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা আফছার আহম্মদ চৌধুরী মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।
আফছার আহম্মদ হৃদরোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। আফছার দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জেলা বিএনপির (উত্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে জানাজা শেষে ফটিকছড়িতে পারিবারিক কবরস্থানে আফসার আহম্মদকে দাফন করা হবে।
তার মৃত্যুতে আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের বিএনপি নেতারা শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/জেকে/২৩৪০ ঘ.
bdnews24