২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ছয়টি হাতবোমাসহ একজনকে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরজোতপ্রতাপ মহল্লার একটি বাড়ির গ্যারেজ থেকে শুক্রবার দুপুরে ছয়টি হাতবোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরজোতপ্রতাপ মহল্লার একটি বাড়ির গ্যারেজ থেকে শুক্রবার দুপুরে ছয়টি হাতবোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে তাজেমুল ইসলাম (৩৮)। বিকেলে তাকে বোমাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম রাব্বানী জানান, দুপুর সোয়া ২টার দিকে শহরের চরজোতপ্রতাপ মহল্লার কাজী সমিতির কার্যালয় সংলগ্ন দুরুল আলমের বাড়ির গ্যারেজ থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ সময় বোমা রাখার অভিযোগে তাজেমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.