ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শনির আখড়া ব্রিজের পাশ থেকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত (২০) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তরুণীর পরনে ছিল সাদা ছাপা সালোয়ার কামিজ ও লাল বোরকা। তার বুকের বাম পাশে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে অন্য কোনও জায়গায় হত্যা করে সেখানে এনে ফেলা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ--পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৩৩ঘ.
bdnews24