২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় কুষ্টিয়ায় নয় জনের যাবজ্জীবন

শহীদ হত্যা মামলায় নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 09:09 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

কুষ্টিয়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ হত্যা মামলায় নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত। জেলার বিশেষ জজ আদালতের বিচারক দিদার আলি ফকির বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলো- কুষ্টিয়া শহরের চর থানাপাড়ার রবিউল, রতন; বাবর আলী গেইট এলাকার খোকন; আমলাপাড়ার সবুজ, কুঠিপাড়ার নাসির, রেজাউল, পারভেজ, শরীফ ও ইছা। রায়ের সময় রেজাউল ছাড়া বাকি আট জন আদালতে উপস্থিত ছিলেন। রেজাউল পলাতক। ২০০৫ সালের ৩ মার্চ চর থানাপাড়ার আরমান আলীর ছেলে শহীদ শেখকে কুঠিপাড়া এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার রাতেই নিহতের বড় ভাই নয় জনকে আসামি করে কুষ্টিয়া সদর থানায় মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.