২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত: ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল চারঘণ্টা বন্ধ

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সেতুর পাশে একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বুধবার দুপুর থেকে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সেতুর পাশে একটি কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বুধবার দুপুর থেকে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বগি অপসারণের পর বিকেল ৫টা থেকে একটি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া রেল জংশনের কন্ট্রোল কেবিনের দায়িত্বরত কর্মচারী মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টায় ঢাকা অভিমুখী একটি কনটেইনার ট্রেনের দু'টি বগি তিতাস সেতুর পশ্চিম পাশে লাইনচ্যুত হয়ে দু'টি লাইনের উপর পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি জানান, আখউরা থেকে আশুগঞ্জ পর্যন্ত ডাবল লাইনের একটি লাইন ৫টা থেকে চালু করা হয়েছে। লাইনচ্যুত বগি অপসারণের মাধ্যমে অপর লাইনটি চালু করার কাজ চলছে। ট্রেন লাইন বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, ভৈরবসহ অনেকগুলো স্ট্রেশনে ৫টা পর্যন্ত য়াকা-চট্টগ্রাম লাইনের বিভিন্ন ট্রেন আটকা পড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১১৯ ঘ.